ঝিনাইদহে শীতে শিশু রোগীর সংখ্যা বাড়ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১৭ নভেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
ঝিনাইদহ জেলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। দিনের বেলা গরম ও সন্ধ্যার পর থেকে শীতের আবহ জেলা জুড়ে। ফলে ঠাণ্ডা-জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগের সংক্রমণ বেড়েছে। জেলা সদর হাসপাতাল, শিশু হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ইনডোর-আউটডোরে প্রতিদিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা।
রোববার সরেজমিনে, ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নিউমোনিয়া ও ঠাণ্ডা-জ্বর নিয়ে রোগী ভর্তি আছে সব মিলিয়ে ১১০ জন। গত ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সদর হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ৫০ জন শিশু। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।
সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও শিশু ওয়ার্ডের ইনচার্জ রাজিয়া সুলতানা বাসস’কে জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের ঠাণ্ডা-সর্দি, কাশি ও জ্বরে আক্রান্তের প্রবণতা বেড়েছে। প্রতিদিন আউটডোরে অসংখ্য শিশু চিকিৎসা নিচ্ছে। যাদের অবস্থা গুরুত্বর, তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। গত এক সপ্তাহে শিশু ওয়ার্ডে ডায়রিয়া আক্রান্ত হয়ে ৪০ জন ও ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হয়ে ৬০ জন শিশু ভর্তি হয়েছে।
সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৭ নভেম্বর পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি আছে ১৫ জন। শীতজনিত কারণে শিশুদের ডায়রিয়া আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম বাসস’কে বলেন, গত মাসে শিশুদের ঠাণ্ডাজনিত সমস্যার হার বেশি ছিল। এ মাসে সেটা কমে এসেছে। আমরা নিয়মিত চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, ঠাণ্ডাজনিত রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে নিয়মিত মায়ের বুকের দুধ খাওয়ানোর বিকল্প নেই। বাড়ির বাইরে গেলে শিশুকে মাস্ক পরাতে হবে। এ ছাড়া শিশুর আশেপাশে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। শিশুকে কোলে নেয়ার আগে অবশ্যই সাবান দিয়ে দুই হাত ভালো মতো ধুঁয়ে নিতে হবে।
এদিকে জেলা সদরের ২৫ শয্যা শিশু হাসপাতালেও দেখা গেছে ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত শিশু রোগীদের ভিড়। চিকিৎসকরা বলছেন, ঠান্ডাজনিত সংক্রমণে আক্রান্ত রোগী বেশি পাওয়া যাচ্ছে। শীতের কারণে শিশুরা ডায়রিয়া আক্রান্ত হলেও এবার ডায়রিয়া আক্রান্ত রোগী কম।
শিশু হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শামসুন্নাহার জানান, শিশু হাসপাতালের আউটডোরে প্রতিদিন ৩শ’ থেকে সাড়ে ৩শ’ রোগী চিকিৎসা সেবা পেয়ে থাকে। ১৭ নভেম্বর পর্যন্ত শিশু হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে ৭২ জন শিশু। এদের অধিকাংশই ঠাণ্ডা-জ্বর ও সর্দি-কাশিতে ভুগছে।
শিশু হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত জুনিয়র কনসালটেন্ট ডা. আলী হাসান ফরিদ (জামিল) বলেন, শীতজনিত রোগ থেকে শিশুর সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। শিশুর পোশাক, শোবার ঘর ও খাবার খাওয়ার পাত্রগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
তিনি বলেন, প্রতিদিন আউটডোরে রোগী বেশি আসে। শিশুর শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা হাসপাতালে ভর্তি করে থাকি। হাসপাতাল থেকে শিশুদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি




